আমাদের সম্পর্কে

আমরা মূলত আমাদের গ্রামের এই বাজারটিকে পরিচিত করার লক্ষে এই সাইটটি করেছি । আমাদের বাজার টির নাম একটু অদ্ভূতই বটে, কিন্তু এর পিছনে রয়েছে মজার একটি ইতিহাস। বাজার হওয়ার আগেই দক্ষিণ পাশে একটি বহেরা গাছ ছিল। গাছটি দেখতে মৃত মনে হলেও অল্প একটি ছালের দ্বারা গাছটি বেঁচে ছিল। তৎকালীন হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই বহেরা গাছের নিচে লতাপাতা দিয়ে ভক্তি পূজা করত। তখন থেকেই এর নাম করণ করা হয় লতাপাতা বাজার। বাজার বলতে প্রথম দিকে এত দোকান পাট ছিলনা। এহছান নামের একজন চা বিক্রি করত। বলে রাখা ভাল বাজারের আরেকটি নাম লোকমুখে প্রচলিত, লতাপাতা দরগা। বহেরা গাছের ঠিক পশ্চিম দিকেই আরেকটি হেলানো পলাশ ফুল গাছ ছিল। তখন মুসলমান সম্প্রদায়ের লোকেরা এই গাছের নিচে মোমবাতি দিত, বা কোন কিছু মান্নত করে মুরগি ছেড়ে দিত। পরবর্তীতে লতাপাতা দরগা ও বলা হত। আশা করি আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপানাদেরকে আরও অনেক কিছু জানাতে পারব- সাথেই থাকুন__________ইসমাইল
***ধন্যবাদ ***

No comments:

Post a Comment